দশমিনার রনগোপালদী ইউপিতে ভোট আগামীকাল

সঞ্জিব দাস, গলাচিপা

সারাবাংলা

পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার ইভিএম-এ অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনকে সুষ্ঠু করতে ইতোমধ্যে

2022-12-28T17:27:30+00:00
2022-12-28T17:27:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দশমিনার রনগোপালদী ইউপিতে ভোট আগামীকাল
সঞ্জিব দাস, গলাচিপা
প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৫:২৭ পিএম   (ভিজিট : ২২৮)
X

পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার ইভিএম-এ অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনকে সুষ্ঠু করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা নির্বাচন অফিস। 

এদিকে ভোট উপলক্ষ্যে বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ৩টা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ১৪ হাজার ৬০৯ জন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনে ৬ জন চেয়ারম্যান প্রার্থী, ২৯ জন মেম্বর প্রার্থী ও ১০ জন নারী মেম্বর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ৪ জন ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে ৬ জন করে পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য মোতায়েন করা থাকবে। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে র‌্যাবের, বিজিবি ও পুলিশের মোবাইল টিম মোতায়েন থাকবে। 

দশমিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার জিয়াউর রহমান জানান, প্রিজাইডিং অফিসারদের কাছে ভোট গ্রহণের সব সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে। ইতোমধ্যে অনেক কেন্দ্রে এসব সরঞ্জাম পৌঁছে গেছে। মাঠে ব্যাপক আইনশৃংখলা বাহিনী মোতায়েন রয়েছে। আশা করছি অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবো।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy