ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু খুলনায়

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। (২৭ ডিসেম্বর) বিকেলে খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়

2022-12-28T18:42:53+00:00
2022-12-28T18:42:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু খুলনায়
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৬:৪২ পিএম   (ভিজিট : ২৩৩)
X

খুলনায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।  (২৭ ডিসেম্বর) বিকেলে খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। এ মেলায় ১০টি স্টল রয়েছে।

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মঙ্গলবার থেকে খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার।

মেলার স্টলগুলোতে কৃষি উপকরণ যন্ত্র, টাওয়ার পদ্ধতিতে সবজি চাষ, সর্জন পদ্ধতিতে ফল ও সবজি চাষ, ঘেরের পাড়ে সবজি, অফসিজনে তরমুজ চাষ, ভার্মিক কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট তৈরি, কলসি ও বস্তা পদ্ধতিতে সবজি চাষ, মিশ্র ফল বাগান, মিনি পুকুর ও পুকুর পাড়ে সবজি চাষ, আঠা ফাঁদ, ফেরোমন ফাঁদ, নিরাপদ সবজি চাষ, আন্তঃফসল চাষ পদ্ধতিসহ স্মার্ট কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়।

প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত সচিব ওয়াহিদা আক্তার বলেন, আগামীর কৃষি হবে আধুনিক কৃষি। এক সময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ক্লাইমেট স্মাট প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর ফলে আগামীতে খাদ্যশস্য রপ্তানি করা যাবে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল জেলায় ২৮টি উপজেলায় এই প্রকল্পের কাজ চলমান রয়েছে। সরকার কৃষিতে ব্যাপক উন্নয়ন করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, কোনো জমি পতিত রাখা যাবে না। পতিত জমিতে যে ধরনের ফসল উৎপাদন হয় সেই ধরনের ফসল উৎপাদন করতে হবে। আধুনিকভাবে চাষাবাদ করতে সরকার কৃষকদের সব ধরনের সহায়তা করে যাবে। কৃষকের ফসল বিক্রিতে যেন অসুবিধা না হয় সেজন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নিদের্শনা প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, খুলনার জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইউসুপ আলী ও কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক সিফাত মেহনাজ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. ফরিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাফিজুর রহমান।

ধারণাপত্র উপস্থাপন করেন ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনার কৃষি জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের পরিচালক শেখ ফজলুল হক মনি। খুলনা মেট্রোপলিটন কৃষি অফিস, দৌলতপুর ও লবণচরা কৃষি অফিস যৌথভাবে এই মেলার আয়োজন করে।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy