ফেনীতে বাস-সিএনজি সংঘর্ষে ১ জনের মৃত্যু

ফেনী প্রতিনিধি

সারাবাংলা

ফেনীতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুরে দাগনভূঞা- কোম্পানিগঞ্জ সড়কে এ

2022-12-28T19:02:41+00:00
2022-12-28T19:02:41+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ফেনীতে বাস-সিএনজি সংঘর্ষে ১ জনের মৃত্যু
ফেনী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৭:০২ পিএম   (ভিজিট : ১৮২)
X

ফেনীতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুরে দাগনভূঞা- কোম্পানিগঞ্জ সড়কে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম আব্দুল হান্নান প্রকাশ অভি (১৩)। তিনি দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বরইয়া গ্রামের আবদুল হালিমের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দাগনভূঞা থেকে ছেড়ে যাওয়া একটি সিএনজি কোম্পানিগঞ্জের দিকে যাচ্ছিল। পরিবহনটি এনায়েত ভুইয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে সিএনজির চার যাত্রীকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় আবদুল হালিমের মৃত্যু ঘটে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম হাসান জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আহত এক কিশোর মারা গেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy