বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাট-পিরোজপুর মহাসড়েকে বাগেরহাট কেন্দ্রেীয় বাস টার্মিনালের কাছে সড়ক দূর্ঘটনায় মনোয়ারা বেগম (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত

2022-12-28T19:09:22+00:00
2022-12-28T19:09:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৭:০৯ পিএম   (ভিজিট : ১৯৫)
X

বাগেরহাট-পিরোজপুর মহাসড়েকে বাগেরহাট কেন্দ্রেীয় বাস টার্মিনালের কাছে সড়ক দূর্ঘটনায় মনোয়ারা বেগম (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। নিহত মনোয়ারা বেগম বাগেরহাট সদরের ফতেপুর গ্রামের খোকন মল্লিকের স্ত্রী।

বাগেরহাট পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগেরহাট শহর থেকে স্বামী খোকন মল্লিকের সাথে মোটরসাইকেলে করে ফতেপুর গ্রামের বাড়ীতে ফিরছিলেন মনোয়ারা বেগম।

বাগেরহাট কেন্দ্রেীয় বাস টার্মিনালের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ারা বেগম মারা যান। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy