চিকিৎসার জন্য অনুদানের চেক বিতরন করলেন উপজেলা চেয়ারম্যান

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

শ্রীমঙ্গলে চিকিৎসার জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের

2022-12-29T15:24:46+00:00
2022-12-29T15:24:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চিকিৎসার জন্য অনুদানের চেক বিতরন করলেন উপজেলা চেয়ারম্যান
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৩:২৪ পিএম   (ভিজিট : ২২৫)
X


শ্রীমঙ্গলে চিকিৎসার জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ৯ জনের চিকিৎসা বাবদ আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় উপজেলা পরিষদে তার কক্ষে ৯  জন অসুস্হকে চিকিৎসার জন্য এসব অনুদানের চেক বিতরন করেন।

অনুদানের চেক যাদের হাতে  তুলে দেন তারা হলেন উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের সড়ক দুর্ঘটনায় আহত হারিছ মিয়াকে চিকিৎসা বাবদ ৫ হাজার টাকা, রাজাপুর গ্রামের সুর ব্যানার্জীর চিকিৎসা বাবদ ২ হাজার টাকা, কালাপুর গ্রামের এলিনা আক্তারের চিকিৎসা বাবদ ২ হাজার টাকা, শ্রীমঙ্গল পৌরসভার  পূর্বাশা এলাকার মোঃ আলাউদ্দিন মিয়ার চিকিৎসা বাবদ ২ হাজার টাকা, সিন্দুরখাঁন ইউনিয়নের শংকরসেনা গ্রামের ফরকিছ মিয়ার চিকিৎসা বাবদ ২ হাজার টাকা, সিন্দুরখাঁন রোডের মোঃ মনির মিয়ার চিকিৎসা বাবদ ৩  হাজার টাকা,  সবুজবাগের দিনেশ দেবনাথকে ১ হাজার ৫০০ টাকা, বৌলাসীর রুমি বেগমকে ২ হাজার টাকা, পুর্ব শ্রীমঙ্গলের সুমিত্রা বৈদ্যকে ২ হাজার টাকা বিতরন করেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy