রুশ-ইউক্রেন যুদ্ধের অবসান চেয়ে যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন বছরে রুশ-ইউক্রেন যুদ্ধের অবসান চান বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘অবশ্যই শান্তি চাই।

2023-01-01T21:09:24+00:00
2023-01-01T21:09:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রুশ-ইউক্রেন যুদ্ধের অবসান চেয়ে যা বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১ জানুয়ারি, ২০২৩, ৯:০৯ পিএম   (ভিজিট : ১৪৫)
X

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন বছরে রুশ-ইউক্রেন যুদ্ধের অবসান চান বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘অবশ্যই শান্তি চাই। এমন কোনো যুদ্ধে অবশ্যই জড়ানো উচিত নয়, যা সবার জন্য ক্ষতিকর।’ খবর রয়টার্সের।

ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগো রিসোর্টে বর্ষবরণের পার্টিতে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প একথা বলেন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধে বহু মানুষের প্রাণ যাচ্ছে। অনেক দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আশা করছি, রাশিয়া-ইউক্রেন দ্রুতই বিষয়টি বুঝে বেরিয়ে আসবে।

এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন বছরের শুভেচ্ছা বার্তায় পশ্চিমাদের দায়ী করেছেন। তিনি বলেন, শান্তির বিষয়ে মিথ্যা বলছে পশ্চিমারা। রাশিয়ায় বিভেদ বপন করার জন্য ইউক্রেন ও দেশটির জনগণকে ব্যবহার করছে।

সূত্র : রয়টার্স 

বাবু/এসআর





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy