মোহাম্মদপুর থেকে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর মোহাম্মদপুর থেকে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেপ্তার মাদক কারবারির

2023-01-06T13:56:24+00:00
2023-01-06T13:56:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মোহাম্মদপুর থেকে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩, ১:৫৬ পিএম   (ভিজিট : ১৭৪)
X

রাজধানীর মোহাম্মদপুর থেকে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেপ্তার মাদক কারবারির নাম মোছা. তানজিলা।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ সংলগ্ন সততা ট্রেডার্সের সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৬ জানুয়ারি) ডিবি মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) এস. এম. হাসান সিদ্দিকী এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসান সিদ্দিকী বলেন, এক মাদক কারবারি মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ সংলগ্ন রাস্তায় মাদক বিক্রির জন্য অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তানজিলাকে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার তানজিলা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy