গলাচিপায় শিক্ষাঙ্গন ছাড়াই সরকারি কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা শিক্ষাঙ্গন ছাড়াই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন

2023-01-06T17:44:00+00:00
2023-01-06T17:44:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যাদের দিয়ে চক্ষু দান, তাদেরকেই করি অপমান
গলাচিপায় শিক্ষাঙ্গন ছাড়াই সরকারি কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩, ৫:৪৪ পিএম   (ভিজিট : ২৬৮)
X


পটুয়াখালীর গলাচিপায় উপজেলা শিক্ষাঙ্গন ছাড়াই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার বিভিন্ন সরকারি স্কুল-কলেজর শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা। এ যেন যাদের দিয়ে চক্ষু দান, তাদেরকেই করি অপমান।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দিনব্যাপী গলাচিপা পৌর শহরের বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে উপজেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারি ও তাঁদের স্বামী-স্ত্রী এবং সন্তানদের অংশগ্রহণে ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী। এতে উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত থাকলেও দেখা যায়নি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি কলেজের কোন কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক-শিক্ষিকা এবং তাঁদের স্বামী-স্ত্রী ও সন্তানদের।

ক্ষোভ প্রকাশ কাশ করে শিক্ষকরা জানান, আমাদেরকে ছোট করে দেখা হয়েছে এখানে। এখানে এমনটাই বুঝানো হয়েছে যাতে আমারা অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারিদের সমকক্ষ না। প্রশাসনের এ ঘটনায় শিক্ষাঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপকভাবে আলোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীকে মোবাইলে ফোন করলে তারা ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী বলেন, আমরা উপজেলা পর্যায়ের শুধু ১৭টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারিদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। এতে সরকারি স্কুল-কলেজের কমৃকর্তা-কর্মচারি ও তাঁদের স্বামী-স্ত্রী এবং সন্তানদের অংশগ্রহণে রাখা হয়নি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy