ঘন কুয়াশায় শাহজালালে ফ্লাইট ওঠা-নামা ব্যাহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঘন কুয়াশার কারণে শনিবার মধ্যরাত থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের ওঠা-নামা বন্ধ হয়ে যায়।সংশ্লিষ্ট সূত্রে জানা

2023-01-08T11:09:47+00:00
2023-01-08T11:50:55+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ঘন কুয়াশায় শাহজালালে ফ্লাইট ওঠা-নামা ব্যাহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৮ জানুয়ারি, ২০২৩, ১১:০৯ এএম  আপডেট: ০৮.০১.২০২৩ ১১:৫০ এএম  (ভিজিট : ১৬৬)
X


ঘন কুয়াশার কারণে শনিবার মধ্যরাত থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের ওঠা-নামা বন্ধ হয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার রাত ১২টার পর থেকে ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটটি ফ্লাইট নামতে পারেনি। এদের মধ্যে সাতটি ফ্লাইট অবতরণের চেষ্টা করলেও কুয়াশার কারণে ভারতের কলকাতা বিমানবন্দরে চলে যায়। অপর ফ্লাইটটি ফেরে মালয়েশিয়ায়।

এ ছাড়া তিনটি আরব আমিরাত, সৌদিয়া এয়ারলাইন্স ও এয়ার এশিয়ার তিনটি ফ্লাইট ফিরে যেতে পারেনি কুয়াশার কারণে।

বিমানবন্দরের কর্মকর্তারা বলেন, কুয়াশার কারণে রানওয়ের ভিজিবিলিটি (দৃশ্যমানতা) কম থাকায় সাতটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চট্টগ্রামে যাওয়ার পরিকল্পনা করে। তবে চট্টগ্রামে প্লেন রাখার জায়গা (পার্কিং) সংকট থাকায় তারা কলকাতা চলে যায়। কুয়াশা পরিস্থিতির উন্নতি হলে ফ্লাইটগুলো অবতরণ করবে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy