মেক্সিকোয় ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মেক্সিকোয় দু’টি পাতাল রেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৭ জানুয়ারি) মেক্সিকোর রাজধানীতে ঘটে ভয়াবহ এ দুর্ঘটনা। খবর

2023-01-08T11:25:26+00:00
2023-01-08T11:25:26+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
মেক্সিকোয় ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ জানুয়ারি, ২০২৩, ১১:২৫ এএম   (ভিজিট : ১৬৯)
X


মেক্সিকোয় দু’টি পাতাল রেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৭ জানুয়ারি) মেক্সিকোর রাজধানীতে ঘটে ভয়াবহ এ দুর্ঘটনা। খবর এনবিসি নিউজ’র।

এ ঘটনায় একজনের মৃত্যুর খবর জানা গেছে। আহত আরও ৫৭ জন।

মেক্সিকো সিটির মেয়র জানান, শনিবার স্থানীয় সময় রাতে হয় এ ঘটনা। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে জরুরি বিভাগ। বের করে আনে আটকে পড়া ও হতাহতদের। কীভাবে দু’টি ট্রেন মুখোমুখি হলো এ বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

মেক্সিকো সিটির সাবওয়ে লাইন ১৪১ মাইল দীর্ঘ। দৈনিক গড়ে ৪৬ লাখ মানুষ যাতায়াত করে এতে। তবে ব্যবস্থাপনা ও নির্মাণ কাঠামোয় ত্রুটির অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে পাতাল রেলের এক দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিল শতাধিক মানুষ। ওই ঘটনায় ১০ কর্মকর্তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy