নবীনগরে পিঠা উৎসব

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।রোববার সকালে ঘন কুয়াশাচ্ছন্ন শীতের আমেজে হরেক

2023-01-08T19:43:06+00:00
2023-01-08T19:43:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নবীনগরে পিঠা উৎসব
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ জানুয়ারি, ২০২৩, ৭:৪৩ পিএম   (ভিজিট : ২০৯)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সকালে ঘন কুয়াশাচ্ছন্ন শীতের আমেজে হরেক রকমের পিঠার সমাগমে এ উৎসব অনুষ্ঠিত হয়।

বিদ‍্যালয়ের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক এটিএম রেজাউল করিম সবুজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম নজু ও বীরমুক্তিযোদ্ধা আবু বকর ছিদ্দিক। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বুলবুল সরকার, ইউআরসি ইন্স্ট্রাক্টর এনামুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম ভূঁইয়া, মতিয়ার রহমান, শিউলী কর, মনসুর আলী আহাম্মদ, পিটিএ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আতিকুর রহমান। বক্তব্য রাখেন, হোপ নির্বাহী পরিচালক আসাদুজ্জামান কল্লোল, এসএমসি সদস‍্য সালাউদ্দিন বাবু প্রমুখ। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

জানা যায়, শিক্ষার্থীদের মায়েরা হরেক রকমের পিঠা নিয়ে এ উৎসবে অংশ নেয়।

বাবু/এসআর





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy