কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

কেরানীগঞ্জ বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজু আহমেদ (২৪) নামে এক

2023-01-14T18:42:43+00:00
2023-01-14T18:42:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ৬:৪২ পিএম   (ভিজিট : ২৩৫)
X

কেরানীগঞ্জ বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজু আহমেদ (২৪) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মৃত সাজুর সহকর্মী চাঁদ আলী বলেন, সাজু এই ভবনে রাজমিস্ত্রির কাজ করতেন। কাজ করার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়েন। পরে সে অচেতন হয়ে পড়ে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, সাজু ওই ভবনেই থাকতো। তার বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি থানা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy