নবীনগরে ৩ মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মো. কামরুল ইসলাম, নবীনগর

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাইশমৌজা বাজারের ৩ টি মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ

2023-01-16T10:10:24+00:00
2023-01-16T12:15:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নবীনগরে ৩ মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মো. কামরুল ইসলাম, নবীনগর
প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ১০:১০ এএম  আপডেট: ১৬.০১.২০২৩ ১২:১৫ পিএম  (ভিজিট : ২৭৪)
X


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাইশমৌজা বাজারের ৩ টি মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  রোববার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান এর ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড দেন।

জানা গেছে, উপজেলার বাইশমৌজার বাজারে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টির দোকানগুলোতে মিস্টি দধি, সন্দেশসহ নানা উপকরণ তৈরি করে বিক্রি করে আসছে। এমন অভিযোগে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালানো হয়। অভিযানে বাইশমৌজা বাজারের ৩ টি দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে  মিষ্টি বানানোসহ মেয়াদোত্তীর্ণ মিষ্টি ট্রেতে সাজিয়ে বিক্রি করার উদ্দেশ্যে রেখে দিয়েছে দোকানীরা।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, অভিযানে নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

-বাবু/এ.এস








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy