গুরুদাসপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ৩:০৬ পিএম (ভিজিট : ১৮৯)

X
নাটোরের গুরুদাসপুরে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি।
সোমবার (১৬ জানুয়ারী) সকাল ৯ টার দিকে গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজার এলাকায় ওই বিক্ষোভের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল আজিজ ও সাধারন সম্পাদক মো. ওমর আলী শেখ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শেখ শহিদুল ইসলাম। এছাড়া যুবদলের মো. মিন্টু, ছাত্রদলের সময় হাসান, শরিফুল ইসলাম বিপ্লব, মো. সুজনসহ নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহন করেন।
-বাবু/এ.এস