র‍্যাব পরিচয়ে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাজধানীর মহাখালী ফ্লাইওভারে গাড়ির গতিরোধ করে দুই ব্যক্তিকে অপহরণের চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। গ্রেপ্তারদের

2023-01-21T18:36:46+00:00
2023-01-21T18:36:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মহাখালী ফ্লাইওভার
র‍্যাব পরিচয়ে অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৬:৩৬ পিএম   (ভিজিট : ১৬০)
X

রাজধানীর মহাখালী ফ্লাইওভারে গাড়ির গতিরোধ করে দুই ব্যক্তিকে অপহরণের চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে একজন নিজেকে র‍্যাব পরিচয় দিয়েছেন। গ্রেপ্তাররা হলেন মো. মুমিনুল, তার গাড়িচালক ও একজন আত্মীয়।


শনিবার (২১ জানুয়ারি) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আযম মিয়া।


তিনি বলেন, র‍্যাব সদস্য পরিচয়ে শুক্রবার রাতে মহাখালী ফ্লাইওভার থেকে দুই ব্যক্তিকে অপহরণের চেষ্টায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর ২১। মামলার বাদী শহিদুল ইসলাম এ ঘটনার একজন ভুক্তভোগী। গ্রেপ্তারদের মধ্যে মুমিনুল নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়েছেন। তার এই পরিচয়টি আমরা যাচাই-বাছাই করে দেখছি। এ ঘটনায় গ্রেপ্তার বাকি দুইজনের মধ্যে একজন গাড়িচালক ও অপরজন মুমিনুলের আত্মীয়।


গ্রেপ্তারদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।


বাবু/জেএম







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy