ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো

2023-01-21T18:40:48+00:00
2023-01-21T18:40:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৬:৪০ পিএম   (ভিজিট : ১৬৪)
X

বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একাই বগুড়ার দুটি আসনে একতারা প্রতীকে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি।


শনিবার (২১ জানুয়ারি) সকাল থেকে বগুড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় একতারা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন হিরো আলম। তিনি দুপুর আড়াইটার দিকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় ও সপ্তর্দী মার্কেটে গণসংযোগ করেন। এ সময় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। তার সঙ্গে ভোটারদের সেলফি তুলতেও দেখা গেছে। 


এর আগে শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নন্দীগ্রাম পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে  ঘুরে একতারা প্রতীকে ভোট চান সংসদ সদস্য প্রার্থী হিরো আলম।


হিরো আলম বলেন, আজ সকাল থেকে বগুড়া-৬ আসনে একতারা প্রতীকে ভোট চেয়ে জনসংযোগ করেছি। তাতে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণের ভালোবাসায় এ আসনে বিজয়ী হব। আমাকে নিয়ে অনেকেই নেগেটিভ কথাবার্তা বলে চলছে। আমাকে পাগল-ছাগল বলে, এই পাগল-ছাগল এবার জনগণের ভোটে বিজয়ী হবে। এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো সমস্যা হচ্ছে না।


তিনি বলেন, আশা করি আমি নির্বাচিত হব। নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন করব। সবাই আমাকে ভালোবাসে। অনেক ভোটের ব্যবধানে আমি জয়লাভ করব।


বাবু/জেএম 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy