রাজধানীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর বারিধারা এলাকায় বাসের ধাক্কায় নর্দান ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার (২২ জানুয়ারি) বেলা ১টার দিকে বারিধারায়

2023-01-22T16:34:05+00:00
2023-01-22T16:34:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ জানুয়ারি, ২০২৩, ৪:৩৪ পিএম   (ভিজিট : ২৬৫)
X


রাজধানীর বারিধারা এলাকায় বাসের ধাক্কায় নর্দান ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রবিবার (২২ জানুয়ারি) বেলা ১টার দিকে বারিধারায় যমুনা ফিউচার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাদিয়া নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

ভাটারা থানার পরিদর্শক (অপরেশন) মোরশেদ আলম এ তথ্য জানান। তিনি বলেন, যমুনা ফিউচার পার্কের সামনে ভিক্টর নামে একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী নিহত হন। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে তাদের আটক করা যায়নি।

ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy