
রোগীদের অপ্রয়োজনীয় টেস্ট ও অকারণে সিজার যেন না করা হয় তা দেখতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা জেলা প্রশাসকদের বলেছি জেলায় স্বাস্থ্যসেবা নিয়ে যেসব মিটিং হয় সেগুলো তদারকি করতে। একই সঙ্গে বেসরকারি হাসপাতালগুলোতে মাঝে মধ্যে ভিজিট করতে। সেখানে যেন রোগীকে বেশি টেস্ট দেওয়া না হয়, একই সঙ্গে অকারণে সিজারও যেন না করা হয়।
জাহিদ মালেক আরও বলেন, ‘এখন অসংক্রামক রোগ বাড়ছে। আমরা জেলা প্রশাসকদের বলেছি এটি প্রতিরোধে ভূমিকা রাখতে হবে। যেখানে সেখানে যেন ময়লা ফেলা না হয় সে বিষয়ে নজর রাখার জন্য বলেছি।’