রাজধানীতে প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষ

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে

2023-02-04T00:26:42+00:00
2023-02-04T00:26:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজধানীতে প্রাইভেটকার-সিএনজির মুখোমুখি সংঘর্ষ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:২৬ এএম   (ভিজিট : ১৪৫)
X


রাজধানীর মোহাম্মদপুর এলাকায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুরের বসিলা সড়কের লাউতলা এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেটকার চালককে আটক করেছে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মোহাম্মদপুর তিন রাস্তা থেকে বসিরহাট ব্রিজের দিকে যাত্রী নিয়ে যাচ্ছিল দুর্ঘটনাকবলিত সিএনজিটি। ওই সময় উলটো পথে একটি প্রাইভেটকার আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি সিএনজির ওপরে উঠে গেলে সিএনজিচালক ছাড়াও এক যাত্রী গুরুতর আহত হন। তাদের দুইজনেরই পা ভেঙে যায়। তবে আহতদের কারও নাম জানা যায়নি।

মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এমন একটা ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   সংঘর্ষ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy