মার্চের প্রথম সপ্তাহে আসবে আদানির বিদ্যুৎ : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ভারতীয় কোম্পানি আদানি গ্রুপের বিদ্যুৎ মার্চের প্রথম সপ্তাহে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল

2023-02-05T16:14:41+00:00
2023-02-05T16:14:41+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মার্চের প্রথম সপ্তাহে আসবে আদানির বিদ্যুৎ : প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১৪ পিএম   (ভিজিট : ১৫৮)
X

ভারতীয় কোম্পানি আদানি গ্রুপের বিদ্যুৎ মার্চের প্রথম সপ্তাহে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

এ সময় নসরুল হামিদ বলেন, আদানির বিদ্যুৎ মার্চেই জাতীয় গ্রিডে যুক্ত হবে। দাম নিয়ে কোনো সমস্যা নেই। এ বিদ্যুতের দাম পায়রা বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে বেশি হবে না। এছাড়া আদানির দ্বিতীয় ইউনিট থেকে এপ্রিলে বিদ্যুৎ পাবে বাংলাদেশ।

নসরুল হামিদ জানান, আদানি গ্রুপ নিয়ে ভারতসহ বিশ্বজুড়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে বাংলাদেশে বিদ্যুৎ রফতানির ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না।

প্রতিমন্ত্রী বলেন, সেচ মৌসুম ও গরমের কারণে মার্চে বিদ্যুতের ঘাটতি হওয়ার সম্ভাবনা নেই। আদানির বিদ্যুৎসহ আরও কয়লাভিত্তিক কেন্দ্রের বিদ্যুৎ পাওয়া যাবে।

তিনি আরও বলেন, কয়লার বাজার মূল্য অনুযায়ী ভারতের আদানির বিদ্যুৎ আসবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস দেয়ার চেষ্টা করা হচ্ছে। যেন ফেব্রুয়ারির শেষ থেকে বিদ্যুতের পরিস্থিতি ভালো থাকে।

উল্লেখ্য, ২০১৭ সালের নভেম্বরে আদানি গ্রুপের পাওয়ার সংস্থার সঙ্গে ২৫ বছরের বিদ্যুৎ আমদানির চুক্তি করে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিপি)। সেই অনুযায়ী ঝাড়খণ্ডের গোড্ডার প্রায় ১৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লানির্ভর তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ পাওয়ার কথা বাংলাদেশের। মুর্শিদাবাদ সীমান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ এবং বগুড়ায় পৌঁছবে সেই বিদ্যুৎ।

তবে ঝামেলা শুরু হয় কয়লার দাম নিয়ে। দেশের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য বাংলাদেশ যে দরে কয়লা কিনেছে, আদানির কারখানায় টনপ্রতি কয়লার দর প্রায় ১০০ ডলার (৮ হাজার ২২৩ টাকা) বেশি পড়ছে। ফলে বেড়ে যাবে বিদ্যুতের দাম। এই অবস্থায় ‘নিউক্যাসেল সূচক’ অনুসরণ করে আমদানি করা কয়লার দাম নির্ধারণের জন্য আদানি গোষ্ঠীর কাছে বার্তা দিয়েছে বাংলাদেশ।

এদিকে ভারতীয় ব্যবসায়ী ও বিশ্বের অন্যতম ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ারে নাটকীয় পতন ঘটেছে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চের এক প্রতিবেদনে বলা হয়, আদানির মালিকানাধীন কোম্পানিগুলো বাজার কারসাজি এবং জালিয়াতির সঙ্গে যুক্ত। এমন অভিযোগ করার পর আদানির ব্যবসা প্রতিষ্ঠানগুলো ১০ হাজার কোটি ডলারেরও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। যদিও আদানি গ্রুপ এই অভিযোগকে 'মিথ্যা ছাড়া আর কিছুই নয়' বলে অভিহিত করেছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy