জিকে শামীম ও তার মায়ের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঠিকাদার জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের

2023-02-12T17:07:53+00:00
2023-02-12T17:07:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দুদকের মামলা
জিকে শামীম ও তার মায়ের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০৭ পিএম   (ভিজিট : ১৬৫)
X

ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঠিকাদার জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন কোন সাক্ষী আদালতে সাক্ষ্য দিতে আসেননি। এজন্য দুদক সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের জন্য নতুন দিন ধার্য করেন।

এদিন জিকে শামীম আদালতে হাজির থাকলেও পলাতক ছিলেন তার মা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসাইন।

বাবু/এসআর





  বিষয়:   জিকে শামীম 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy