ভাষা শহীদদের স্মরণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বাসভবনে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

2023-02-21T21:14:20+00:00
2023-02-21T21:14:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভাষা শহীদদের স্মরণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বাসভবনে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:১৪ পিএম   (ভিজিট : ১৮৭)
X


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ আসর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতি, তার পরিবারের সদস্যবর্গ, আত্মীয় স্বজন ও‌ শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

নিরাপত্তা জনিত কারণে তিনি শহিদ মিনারে যেতে না পারায় গুলশানে নিজ বাসভবনে মিলাদের আয়োজন করেন।

এর আগে ভাষা শহিদ ও বঙ্গবন্ধু এবং তার শহীদ পরিবারবর্গের আত্মার মাগফিরাত কামনা করে কুরআন খতম করা হয়। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন‌ স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল কালাম।

এ সময় তিনি বলেন, আমরা বাংলা ভাষা পেয়েছি ভাষা সংগ্রামীদের আত্মত্যাগের বিনিময়ে।  তাদের অবদান বাঙালি জাতির ইতিহাসে অমর হয়ে আছে। 

মোনাজাতের মাধ্যমে তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। দেশের কল্যাণ কামনা করা হয়। দেশের জন্য প্রাণ উৎসর্গকারী সব শহীদদের  আত্মার মাগফিরাত কামনা করা হয়। 

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হন দুদকের সাবেক কমিশনার ও সাবেক সিনিয়র জেলা জজ মো. সাহাবুদ্দিন। এ পদে আর কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন (ইসি) তাকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে। এরপর গেজেট প্রকাশ করে ইসি।

-বাবু/এ.এস





  বিষয়:   দোয়া  মাহফিল 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy