রাজবাড়ীতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বালিয়াকান্দি রাজবাড়ী

সারাবাংলা

রাজবাড়ীতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২২

2023-02-22T15:08:49+00:00
2023-02-22T15:08:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বালিয়াকান্দি রাজবাড়ী
প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:০৮ পিএম   (ভিজিট : ৩৩৯)
X


রাজবাড়ীতে শেখ রাসেল জাতীয়  শিশু কিশোর পরিষদের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ার) সকালে শেখ রাসেল জাতীয়  শিশু কিশোর পরিষদ জেলা শাখার আয়োজনে, জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানটি উদযাপিত হয়। 

এতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সভাপতি শামীম শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সায়েম ফকিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা  করেন  শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক, সাবকে শিক্ষা প্রতিমন্ত্রী  ও রাজবাড়ী ১আসনের সাংসদ সদস্য কাজী কেরামত আলী। আরো বক্তৃতা করেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম,বানীবহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেফালি বেগম, জেলা আ.লীগ সদস্য বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলি,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম প্রমুখ। এসময় সংগঠনের অন্যান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন,নতুন প্রজন্মকে  মুক্তিযুদ্ধের সঠিক হতিহাস জানতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্ব যে দেশ স্বাধীন হয়েছে।

স্বাধীনতা সংগ্রামে  তার ও পরিবারের যে ত্যাগ রয়েছে তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। যাতে করে কেউ ইতিহাস কে বিকৃতি করতে না পারে। এলক্ষ্যে সকলকে একত্রে কাজ করতে হবে। পরে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy