টঙ্গীতে খাবার তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার ৪

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

শিল্পনগরী টঙ্গীতে পঁচা দুর্গন্ধযুক্ত ভেজাল খাবার তৈরি ও বিক্রির অপরাধে মিস্টার ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে

2023-02-22T18:05:45+00:00
2023-02-22T18:05:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে খাবার তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার ৪
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:০৫ পিএম   (ভিজিট : ২২৯)
X

শিল্পনগরী টঙ্গীতে পঁচা দুর্গন্ধযুক্ত ভেজাল খাবার তৈরি ও বিক্রির অপরাধে মিস্টার ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য তৈরির সরঞ্জাম পঁচা দুর্গন্ধযুক্ত শিরা, পঁচা নষ্ট বিস্কুট, বেকারি পণ্য তৈরি সরঞ্জাম জব্দ করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয় পুলিশ। 

বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাফিজুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন, মিস্টার ফুড প্রোডাক্টস বেকারির ম্যানেজার খন্দকার জাবেদ (২১), রিফাত (২১), এমদাদুল চৌধরী (২১), মোসাদ্দেক আলী (২৪)। এছাড়াও পলাতক রয়েছেন বেকারির মালিক আনোয়ার হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উপ-পুলিশ কমিশনার হাফিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া বনমালা রোড এলাকার মিস্টার ফুড প্রোডাক্টস নামের একটি বেকারিতে অভিযান চালিয়ে সেখান থেকে এক বস্তা ভেজাল পচা নষ্ট বিস্কুট, কাঠের বাক্সের ভেতর ভেজাল পচা ময়লাযুক্ত বিস্কুটের গুড়া, ভেজাল রং দেওয়া পচা কেক, বাটার বন, ১৫ কেজি পচা গুড় মিশ্রিত ময়দা, পঁচা দুর্গন্ধযুক্ত শিরা, বেকারি পণ্য তৈরি সরঞ্জাম জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম, উপ-পরিদর্শক কায়সার হাসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

বাবু/জেএম





  বিষয়:   টঙ্গী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy