রংপুরে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

রংপুর প্রতিনিধি

সারাবাংলা

রংপুরের পীরগাছা উপজেলায় ইটভর্তি ট্রলির ধাক্কায় মাসুম বিল্লাহ (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকেলে পীরগাছা-রংপুর

2023-02-22T20:28:00+00:00
2023-02-22T20:28:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রংপুরে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু
রংপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৮ পিএম   (ভিজিট : ২৭৮)
X

রংপুরের পীরগাছা উপজেলায় ইটভর্তি ট্রলির ধাক্কায় মাসুম বিল্লাহ (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকেলে পীরগাছা-রংপুর সড়কের চন্ডিপুর ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাসুম বিল্লাহ মিঠাপুকুর উপজেলার ত্রিমোহনী ফতেপুর গ্রামের আবু জাফরের ছেলে। তিনি পীরগাছা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুম বিল্লাহ চাকরির আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করে পীরগাছা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পীরগাছা-রংপুর সড়কের চন্ডিপুর ব্র্যাক অফিসের সামনে পৌঁছলে অপরদিক থেকে আসা একটি ইটভর্তি ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত মাসুম বিল্লাহকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পীরগাছা থানার এসআই আনিছুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই ট্রলিসহ ও চালক পালিয়ে গেছে। ট্রলিটি শনাক্তের চেষ্টা চলছে।

বাবু/জেএম




  বিষয়:   রংপুর  মৃত্যু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy