ইউরোপে আশ্রয় আবেদনে রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে অভিবাসন আবেদন ব্যাপক হারে বেড়েছে। ২০২১ সালের তুলনায় গেলো বছর এর সংখ্যা বেড়েছে ৫০

2023-02-23T14:14:37+00:00
2023-02-23T14:14:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইউরোপে আশ্রয় আবেদনে রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ২:১৪ পিএম   (ভিজিট : ১৪৯)
X

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে অভিবাসন আবেদন ব্যাপক হারে বেড়েছে। ২০২১ সালের তুলনায় গেলো বছর এর সংখ্যা বেড়েছে ৫০ শতাংশের মতো। সম্প্রতি প্রকাশিত ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ)-এর বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 
 
প্রতিবেদনে বলা হয় করোনা মহামারির নিষেধাজ্ঞা শিথিলের পর ইইউর দেশগুলোতে অভিবাসনের জন্য আবেদনের হিড়িক পড়ে যায়। সংস্থাটির তথ্য বলছে, ২০২২ সালে সুইজারল্যান্ড ও নরওয়েসহ ইউরোপের দেশগুলোতে অভিবাসনের জন্য আবেদন করেছেন প্রায় ১০ লাখ মানুষ। 

ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ)-এর বার্ষিক প্রতিবেদনের তথ্যানুসারে, ২০১৬ সালে শরণার্থী ঢলের পর এবারই অভিবাসনের জন্য সবচেয়ে বেশি আবেদন পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। 
  
২০২২ সালে সুইজারল্যান্ড ও নরওয়েসহ ইইউর ২৭টি সদস্যরাষ্ট্রে অভিবাসনের জন্য আবেদন করেছেন ৯ লাখ ৬৬ হাজার মানুষ। এর আগে ২০১৬ সালে সর্বোচ্চ ১২ লাখ ৫১ হাজার ৮১৫ জন এমন আবেদন করেছিলেন। এর মধ্যে সিরীয় ও আফগান নাগরিক সবচেয়ে বেশি। রাজনৈতিকভাবে অস্থিতিশীল এবং নিরাপত্তা পরিস্থিতি খারাপ হওয়ায় দেশ দুটি থেকে এক-চতুর্থাংশ আবেদন জমা পড়েছে।

তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিপুল সংখ্যক শরণার্থী ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিলেও তারা এ হিসেবের মধ্যে নেই। কারণ তারা ইইউর সাময়িক সুরক্ষা নীতির আওতায় আশ্রয় পেয়েছেন। নিবন্ধিত হওয়ার পর বিধি অনুযায়ী সুরক্ষা পাচ্ছেন তারা।


বাবু/এ আর 




  বিষয়:   অভিবাসন  ইউরোপ 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy