বইমেলায় বোমা হামলা, বাংলা একাডেমির মহাপরিচালকে চিঠি

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে চিঠি পাঠিয়েছে নিষিদ্ধঘোষিত জঙ্গি

2023-02-23T23:45:13+00:00
2023-02-27T17:28:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বইমেলায় বোমা হামলা, বাংলা একাডেমির মহাপরিচালকে চিঠি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৫ পিএম  আপডেট: ২৭.০২.২০২৩ ৫:২৮ পিএম  (ভিজিট : ১৬৫)
X

অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে চিঠি পাঠিয়েছে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম।


বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ।

তিনি বলেন, বাংলা একাডেমির মহাপরিচালককে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম একটি চিঠি দিয়েছে। চিঠিটি পর্যালোচনা করা হচ্ছে। আসলেই জঙ্গি সংগঠন পাঠিয়েছে কিনা এসব বিষয়ে তদন্ত চলছে।

সাধারণ ডায়েরিতে বলা হয়, ২৩ ফেব্রুয়ারি বেলা ১১টায় মাওলানা মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি আতঙ্কের।

বাবু/এসআর 





  বিষয়:   বইমেলা  জঙ্গি 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy