পান্থপথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা

2023-02-24T10:36:07+00:00
2023-02-24T10:36:07+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
পান্থপথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩৬ এএম   (ভিজিট : ১৬৫)
X

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী ফিরোজা বেগম জানিয়েছেন, রাতে পান্থপথ এলাকায় দুর্বৃত্তের ধারাল অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়েছে খবর পাই। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে আমার স্বামীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা আমার স্বামীকে হত্যা করেছে সে বিষয়টি এখনো জানতে পারিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়াবলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

বাবু/এসআর





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy