রাজশাহীতে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৪

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহীতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ ফেব্রুয়ারি শুক্রবার

2023-02-25T16:19:54+00:00
2023-02-25T16:22:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজশাহীতে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৪
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:১৯ পিএম  আপডেট: ২৫.০২.২০২৩ ৪:২২ পিএম  (ভিজিট : ১৬৯)
X

রাজশাহীতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে নগরীর হেঁতেমখা এলাকার একটি দুইতলা বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 
২৫ ফেব্রুয়ারি শনিবার দুপুরে এ নিয়ে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, নগরীর বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁ এলাকার জোয়াদুল আহাদ খান ফারুকের ছেলে আরেফিন আহাদ খান সানি (৪২), আজাদ আলীর ছেলে মোস্তাক আহম্মেদ ফাহিম (২২), নুরুজ্জামানের ছেলে পারভেজ (২৭) ও চন্দ্রিমা থানার মেহেরচন্ডি এলাকার আলম সরকারের ছেলে সাব্বির সরকার (২৫)।

রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপ-কমিশনার আল মামুন জানান, গ্রেপ্তাকৃতরা বিভিন্ন সময় নানা শ্রেণিপেশার মানুষকে অপহরণ করে দেশীয় অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ দাবি করতো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি অপহরণ ও একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বাবু/জেএম





  বিষয়:   রাজশাহী  গ্রেপ্তার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy