বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সেই লক্ষ্যে প্রয়োজনীয় পণ্য-সেবাসমূহ সংগ্রহ ও বাজার

2023-02-27T23:48:30+00:00
2023-02-27T23:48:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪৮ পিএম   (ভিজিট : ২৫৩)
X

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সেই লক্ষ্যে প্রয়োজনীয় পণ্য-সেবাসমূহ সংগ্রহ ও বাজার দর যাচাই-বাছাই করে দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় প্রস্তুত করার জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি।


সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের জন্য আজ নগরভবনে একটি প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রয়োজনীয় সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান।


তিন সদস্যের কমিটির সভাপতি করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল ৪ এর নির্বাহী প্রকৌশলীকে (পুর)। এছাড়া কমিটির সদস্য সচিব হয়েছেন ডিএসসিসির ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা এবং বাকি সদস্য হলেন উপসমাজ কল্যাণ ও সাংস্কৃতিক কর্মকর্তা।


কমিটির বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান জানিয়েছেন, কমিটি উল্লিখিত মালামাল ও সেবাসমূহের দাপ্তরিক প্রাক্কলিত ব্যয় প্রস্তুত করে প্রতিবেদন দিতে হবে।


বাবু/এসআর






  বিষয়:   বীর  মুক্তিযোদ্ধা 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy