নিজের শিশুকন্যাকে রাস্তায় আছড়ে হত্যা করলেন পাষণ্ড বাবা

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের কমলনগরে নিজের এক বছরের শিশু কন্যা রুবেনাকে রাস্তায় আছড়িয়ে হত্যা করেছে বাবা রহিম মিঝি।বৃহস্পতিবার (২ মার্চ) রাত

2023-03-03T11:55:05+00:00
2023-03-03T15:37:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নিজের শিশুকন্যাকে রাস্তায় আছড়ে হত্যা করলেন পাষণ্ড বাবা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ১১:৫৫ এএম  আপডেট: ০৩.০৩.২০২৩ ৩:৩৭ পিএম  (ভিজিট : ১৪২)
X

লক্ষ্মীপুরের কমলনগরে নিজের এক বছরের শিশু কন্যা রুবেনাকে রাস্তায় আছড়িয়ে হত্যা করেছে বাবা রহিম মিঝি। 

বৃহস্পতিবার (২ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের হাজিমার্কেট সংলগ্ন এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। বাবা রহিম মিঝি চর কালকিনি ইউনিয়নের ওয়ার্ডের শাহাব উদ্দিন মিঝির ছেলে। 

ঘটনার পর স্থানীয় লোকজন পাষণ্ড বাবা রহিম মিঝিকে আটক করে পুলিশে খবর দেয়। অন্যদিকে নির্মমতার শিকার শিশুটিকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় বাসিন্দা মো. রাশেদ বিল্লাহ জানায়, রাত আটটার দিকে ওই বাবা তার এক বছর বয়সি শিশুটি রাস্তায় এনে মাথায় তুলে আছড়ায়। এতে শিশুর চিকৎকার স্থানীয়দের কানে গেলে অনেকে আশপাশ থেকে ছুটে আসলে পাষণ্ড বাবা দৌঁড়ে পালাতে গিয়ে রাস্তার পাশের একটি গাছে ওঠে যায়। পরে লোকজন পুলিশে খবর দেয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, এ ঘটনার পর খবর পেয়ে পুলিশ গিয়ে পাষণ্ড বাবাকে আটক করে নিয়ে আসে। স্থানীয়রা ওই বাবাকে অপ্রকৃতস্থ বলে জানিয়েছে। তবে চিকিৎসকদের প্রতিবেদন অনুসারে তা নিশ্চিত হওয়া যাবে। অন্যদিকে সন্তান হত্যার দায়ে বাবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাবু/এসআর




  বিষয়:   পাষণ্ড বাবা  শিশু  হত্যা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy