সরকারি রাস্তার ইট দিয়ে বাড়ির দেয়াল নির্মাণ

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের চরগ্রামের এলাকায় এলজিইডির ইট দিয়ে বাড়ির ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে পারভিন বেগম (৪৮)

2023-03-03T18:18:52+00:00
2023-03-03T18:18:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সরকারি রাস্তার ইট দিয়ে বাড়ির দেয়াল নির্মাণ
স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৬:১৮ পিএম   (ভিজিট : ২৮৮)
X

বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের চরগ্রামের এলাকায় এলজিইডির ইট দিয়ে বাড়ির ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে পারভিন বেগম (৪৮) নামে এক মহিলার বিরুদ্ধে। অন্যদিকে বিষয়টি ধামাচাপা দিতে চাদা আদায়ের অভিযোগ উঠেছে বেমরতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফরহাদ হোসেন মিলনের বিরুদ্ধে।

পারভিন বেগম সদর উপজেলার বেমরতা ইউনিয়নের চরগ্রাম এলাকার মিন্টু তরফদারের স্ত্রী। ফরহাদ হোসেন মিলন বেমরতা ইউনিয়নের চরগ্রামের কামাল তরফদারের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের চরগ্রামের বেড়িবাধ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের রাস্তার কাজ চলামান রয়েছে। নতুন রাস্তার কাজের শুরুতে আগের রাস্তায় থাকা পুরাতন এলজিইডির ইট পরবর্তিতে রাস্তার কাজে ব্যবহারের জন্য তার বাড়ির পাশের ফাঁকা জায়গায় রাখা ছিল। স্থানীয় পারভিন বেগম সেই ইট কাউকে না জানিয়ে রাস্তা সংলগ্ন বাড়ির ওয়ালের কাজে ব্যবহার করেছে।

বিষয়টি বেমরতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফরহাদ হোসেন মিলন জানতে পারে। সে সরকারি জায়গায় সরকারি ইট দিয়ে বাড়ির ওয়াল নির্মাণের জন্য মামলার ভয় দেখিয়ে পারভিন বেগমের কাছে ২ লক্ষ টাকা চাদাঁ দাবি করে। এক পর্যায়ে মিলনের চাপে পারভিন বেগম ১৫ হাজার টাকা দিতে বাধ্য হয়।

পারভিন বেগম বলেন, বাড়ির ওয়াল নির্মাণের কাজে কিছু ইটের সংকট হলে রাস্তার পাশে থাকা কিছু পুরানো ইট ব্যবহার করি। এটি জানতে পেরে চরগ্রামের ফরহাদ হোসেন মিলন, একই এলাকার সানি, ইমনসহ প্রায় ২০/২৫ জন লোক আমার বসতবাড়িতে প্রবেশ করে। সরকারি ইট কেন ব্যবহার করেছি, এ জন্য তারা আমার নামে মামলা দিবে বলে বিভিন্ন হুমকি প্রদান করে। এক পর্যায়ে ফরহাদ হোসেন মিলন আমার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে।  মিলন একাধিকবার আমার বাড়িতে পুলিশ ও এলাকার লোকজন নিয়ে আসে। এক পর্যায়ে আমি বাধ্য হয়ে মিলনকে ১৫ হাজার টাকা প্রদান করি।

এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বাবু/জেএম




  বিষয়:   বাড়ির  দেয়াল  নির্মাণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy