পুলিশের সঙ্গে ইমরানের সমর্থকদের সংঘর্ষে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের সভা ঘিরে অশান্ত হয়ে উঠল লাহোর। প্রশাসনিক

2023-03-09T08:08:37+00:00
2023-03-09T08:08:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশের সঙ্গে ইমরানের সমর্থকদের সংঘর্ষে নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৮:০৮ এএম   (ভিজিট : ১২০)
X

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানের সভা ঘিরে অশান্ত হয়ে উঠল লাহোর। প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে বুধবার পিটিআই নেতাকর্মীরা জমায়েত হওয়ায় সক্রিয় হয় পুলিশ। দিনভর দফায় দফায় সংঘর্ষ চলে। ইমরান সমর্থকদের ইট-পাথরের ‘জবাবে’ পুলিশ ব্যবহার করে লাঠি, জলকামান এবং কাঁদানে গ্যাস।

পিটিআই নেতাকর্মীরা দাবি করছেন, পুলিশের হামলায় লাহোরে তাদের এক কর্মী প্রাণ হারিয়েছেন। পিটিআইয়ের অভিযোগ, শান্তিপূর্ণ সমাবেশে পরিকল্পনা মাফিক হামলা চালিয়েছে পুলিশ। প্রসঙ্গত, তোষাখানা মামলায় (প্রধানমন্ত্রী হিসাবে পাওয়া বিদেশি উপহার আইন ভেঙে নিজের কাছে রাখা এবং বিক্রি করা) অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করতে দু’দিন আগেই লাহোরের জামান পার্কে তার বাড়িতে গিয়েছিল পুলিশ।

কিন্তু সাবেক ক্রিকেট অধিনায়কের দেখা না পেয়ে ফিরে আসে। সে সময় থেকেই তার ঘরের সামনে লাগাতার অবস্থান করছেন পিটিআই নেতাকর্মীরা। ‘অজ্ঞাতবাসে’ থাকাকালীনই বুধবার পঞ্জাবের রাজধানী শহরে সমাবেশের ডাক দিয়েছিলেন ইমরান। তোষাখানা মামলার ঘটনায় পাক নির্বাচন কমিশন ৫ বছরের জন্য যে কোনও নির্বাচনে ইমরানের অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছে। তারই প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।

কিন্তু মঙ্গলবার লাহোর পুলিশ সমাবেশ ‘নিষিদ্ধ’ ঘোষণা করে। শহর জুড়ে জারি করা হয় ১৪৪ ধারা। পিটিআই সমর্থকেরা তা অমান্য করাতেই বাধে অশান্তি।

বাবু/এ আর 




  বিষয়:   ইমরান খান 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy