মাঝ আকাশে বিমানে যাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের যাত্রীবাহী একটি বিমান পাকিস্তানে জরুরি অবতরণ করেছে। বিমানের একজন যাত্রীর স্বাস্থ্যগত কারণে (মেডিকেল সিচুয়েশেন) বিমানটি করাচিতে অবতরণ

2023-03-13T11:40:40+00:00
2023-03-13T11:44:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাঝ আকাশে বিমানে যাত্রীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ১১:৪০ এএম  আপডেট: ১৩.০৩.২০২৩ ১১:৪৪ এএম  (ভিজিট : ১৭৭)
X

ভারতের যাত্রীবাহী একটি বিমান পাকিস্তানে জরুরি অবতরণ করেছে। বিমানের একজন যাত্রীর স্বাস্থ্যগত কারণে (মেডিকেল সিচুয়েশেন) বিমানটি করাচিতে অবতরণ করে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, বিমানটি দিল্লি থেকে কাতারের রাজধানী দোহায় যাচ্ছিল। মাঝপথে একজন যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বিমানের ক্রু পাকিস্তান এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করে মানবিক কারণে বিমানের জরুরি অবতরণের আবেদন জানায়। আবেদন মঞ্জুর হলে বিমানটি পাকিস্তানের করাচির জিন্নাহ বিমানবন্দরে অবতরণ করে।

খবর অনুসারে, যে যাত্রী অসুস্থ হয়ে পড়েন তিনি নাইজেরিয়ার নাগরিক আব্দুল্লাহি। বিমান অবতরণের পর চিকিৎসকরা  ওই যাত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করেন। চিকিৎসকরা জানান, উড্ডয়নকালেই (আকাশে) তার মৃত্যু হয়েছে। কিন্তু সঠিক কী ধরনের অসুস্থতায় ওই যাত্রীর মৃত্যু হয়েছে খবরে তা জানানো হয়নি। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পর বিমানটি পুনরায় দোহায় রওনা দেয়। 


বাবু/এ আর 





  বিষয়:   বিমান  যাত্রী 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy