রাঙামাটির লংগদুতে স্পিডবোট দুর্ঘটনায় নিহত ১, আহত ২

শাহ আলম, রাঙামাটি

সারাবাংলা

রাঙামাটির লংগদুতে নৌ-পথে স্পিডবোট দুর্ঘটনায় মমতা বেগম (৩৫) নামে একজন নারী নিহত হয়েছেন। তার বাড়ি উপজেলার সোনাই ৫নং

2023-03-14T17:11:56+00:00
2023-03-14T17:11:56+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
রাঙামাটির লংগদুতে স্পিডবোট দুর্ঘটনায় নিহত ১, আহত ২
শাহ আলম, রাঙামাটি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৫:১১ পিএম   (ভিজিট : ১৯৯)
X


রাঙামাটির লংগদুতে নৌ-পথে স্পিডবোট দুর্ঘটনায় মমতা বেগম (৩৫) নামে একজন নারী নিহত হয়েছেন। তার বাড়ি উপজেলার সোনাই ৫নং এলাকায়। এ সময় গুরতর আহত অবস্থায় আরো দু’জনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ মার্চ) সকালে স্পিডবোটটি দুইজন শিশু ও চালকসহ মোট ১৩ জন যাত্রী নিয়ে উপজেলার মাইনীমুখ বাজার ঘাট থেকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা হয়। লংগদু উপজেলার মধুয়াছড়া এলাকায় আসলে ঘাটে ভেড়ানো একটি ইঞ্জিন চালিত নৌকার সাথে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলে স্পিডবোটটি দুমড়ে মুচড়ে ডুবে যায়। 

এ সময় মমতা বেগম নিখোঁজ হয় এবং গুরতর আহত হয় সালমান (৮) নামে এক শিশু ও কবির হোসেন (৬০)। শিশুটির বাড়ি উপজেলার কালাপাকুজ্জা এলাকায় এবং অপরজনের বাড়ি গুলশাখালী ইউনিয়নে। স্পিডবোটে থাকা আরো সাতজন যাত্রী স্বাভাবিক রয়েছে।

ঘটনার সাথে সাথে নদীতে জাল ফেলে মমতা বেগমকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান ও লংগদু থানা পুলিশসহ স্থানীয়রা লাশ উদ্ধারের কাজে অংশ নেয়।

বাবু/ এনবি





  বিষয়:   স্পিডবোট  দুর্ঘটনা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy