নবীনগরে ধানের ক্ষতিকারক বালাই দমনে ভ্রাম্যমাণ স্কোয়াড

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এবছর বোরো আবাদ হয়েছে ১৮,০৪০ হেক্টর জমিতে। সঠিক পরিচর্যা পেলে এই মৌসুমের ধান উৎপাদনের মাধ্যমে কৃষকের

2023-03-14T17:15:37+00:00
2023-03-14T17:15:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে ধানের ক্ষতিকারক বালাই দমনে ভ্রাম্যমাণ স্কোয়াড
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৫:১৫ পিএম   (ভিজিট : ২০৪)
X

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এবছর বোরো আবাদ হয়েছে ১৮,০৪০ হেক্টর জমিতে। সঠিক পরিচর্যা পেলে এই মৌসুমের ধান উৎপাদনের মাধ্যমে কৃষকের ৬০ ভাগ দানাদার খাদ্যের যোগান নিশ্চিত হবে। বোরো মৌসুমে ধানের ক্ষতিকারক প্রধান দুইটি বালাই হলো মাজরা এবং ছত্রাকজনিত ব্লাষ্ট রোগ। এই দুটি বালাই যদি সঠিক সময়ে দমন না করা যায় তাহলে গড় ফলন ২০- ৩০ ভাগ পর্যন্ত কমে যেতে পারে। উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধানের উৎপাদন নিশ্চিত করতে মাজরা এবং ব্লাষ্ট সচেতনতা তৈরি করতে ভ্রাম্যমাণ স্কোয়াড গঠন করেছে।

কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. রফিকুল ইসলামের নেতৃত্বে কাজ করছে ৩৪ জন উপসহকারী কৃষি কর্মকর্তা। সরেজমিনে পরিদর্শন করে প্রেসক্রিপশন, রোগ এবং পোকার ক্ষতিকর প্রভাব সম্পর্কে ওয়াকিবহাল করে কৃষকদের দমন কৌশল নিয়ে কাজ করছে ভ্রাম্যমাণ স্কোয়াড। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন সামগ্রিক কার্যক্রম মনিটরিং করছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, ব্লাষ্ট এবং মাজরা আক্রমণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যখন ধানের শীষ চিটা হয়ে যায়, ঐ অবস্থায় কোন কিছুই করার থাকে না। এই দুটি বালাই দমন করতে কৃষকদের প্রতিষেধক ব্যবস্থাপনা গ্রহণ করাতে আমরা কাজ করছি। কৃষকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বাবু/জেএম




  বিষয়:   নবীনগর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy