কোটালীপাড়ায় পরকীয়ার জেরে গৃহবধূর আত্মহত্যা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পরকীয়ার জেরে অনিতা হালদার (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বটবাড়ী

2023-03-15T15:34:38+00:00
2023-03-15T15:34:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কোটালীপাড়ায় পরকীয়ার জেরে গৃহবধূর আত্মহত্যা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৩:৩৪ পিএম   (ভিজিট : ৬৫০)
X


গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পরকীয়ার জেরে অনিতা হালদার (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের বটবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত অনিতা হালদার বটবাড়ী গ্রামের বিশ্বনাথ হালাদারে স্ত্রী ও দুই সন্তানের জননী। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত অনিতা হালদারের সাথে একই বাড়ির তানভীর শিকদারের দীর্ঘ ১০ বছর যাবৎ প্রেমের সম্পর্ক ছিলো। এই ঘটনা নিয়ে প্রায়ই দুই পরিবারের সাথে বিরোধ চলে আসছিলো। কিন্তু গত রবিবার রাতে তানভীর শিকদার অনিতা হালদারের ঘরে আসলে তানভীরের পরিবারের সদস্যরা এসে অনিতার  উপরে চড়াও হয় এবং তানভীরের বাবা, মা, চাচা ও স্ত্রী মিলে অনিতার উপরে হামলা চালায়। 

এই মারপিটের ঘটনাকে কেন্দ্র করে অভিমানে গত সোমবার দুপুরে নিজ ঘরে বসে অনিতা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে স্বাস্থ্যের অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। 

এই ঘটনার পর থেকেই পরকীয়া প্রেমিক তানভীর শিকদার গা ঢাকা দিয়েছেন। তানভীর বটবাড়ী গ্রামের আব্দুল মালেক শিকদারের ছেলে ও তিন সন্তানের পিতা। 

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: জিল্লুর রহমান জানান, পরকীয়ার জেরেই এই আত্মহত্যা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

বাবু/ এনবি




  বিষয়:   পরকীয়া  আত্মহত্যা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy