বগুড়ায় ভ্যানচালক জুরান আলী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার কাহালু উপজেলার ভ্যানচালক জুরান আলী সরকার হত্যা মামলায় অভিযুক্ত ইউনুস আলী মোল্লাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা

2023-03-15T16:40:23+00:00
2023-03-15T16:40:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বগুড়ায় ভ্যানচালক জুরান আলী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৪:৪০ পিএম   (ভিজিট : ২৫৬)
X


বগুড়ার কাহালু উপজেলার ভ্যানচালক জুরান আলী সরকার হত্যা মামলায় অভিযুক্ত ইউনুস আলী মোল্লাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইউনুস আলী কাহালু উপজেলার অঘোর ধরাপাড়ার মৃত তমিজ উদ্দিন মোল্লার ছেলে। এই মামলার অন্য ছয় আসামিকে বিভিন্ন মেয়াদী কারাদণ্ড ও অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক রুবাইয়া ইয়াছমিন আজ বুধবার (১৫ মার্চ) দুপুরে এই রায় দেন। 

উল্লেখ্য, ২০০৭ সালের ১৭ নভেম্বর আসামিরা জুরান আলী সরকারকে মারপিট ও কুপিয়ে গুরুতর আহত করে। ওইদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।   





  বিষয়:   মামলা  মৃত্যুদণ্ডপ্রাপ্ত 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy