নড়াইলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলে গাঁজাসহ ইমদাদ খন্দকার (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কালিয়া থানা পুলিশ। বুধবার (১৫ মার্চ) দুপুরে তার

2023-03-15T17:02:51+00:00
2023-03-15T17:02:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৫:০২ পিএম   (ভিজিট : ১৪৪)
X

নড়াইলে গাঁজাসহ ইমদাদ খন্দকার (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কালিয়া থানা পুলিশ। বুধবার (১৫ মার্চ) দুপুরে তার নিজ গ্রাম থেকে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। সে কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামের মৃত হেকমত খন্দকারের ছেলে।

এছাড়াও নড়াইল জেলা পুলিশ মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা মূলে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে সদর উপজেলার মানিক হোসেন (২২) ও মো. ইব্রাহিম (২৫), লোহাগড়া উপজেলার হেদায়েত শেখ (১৯), নড়াগাতি থানার ইমদাদুল জমাদ্দার (৩৫) ও নাজমা বেগম (২২)কে গ্রেপ্তার করেছে।

অপরদিকে মোটর চুরির দায়ে মো. আলমগীর (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ। মঙ্গলবার রাতে নড়াগাতি থানার দক্ষিণ যোগানিয়া এলাকা থেকে চোরাই মোটরসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আলমগীর নড়াগাতির দক্ষিণ যোগানিয়া গ্রামের ফরিদ খানের ছেলে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   নড়াইল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy