গৌরীপুরে অসহায় ও দুস্থরা পায়নি দুম্বার মাংস

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের গৌরীপুরে অসহায় ও দুস্থদের মাঝে দুম্বার মাংস বিতরণ না করে গোপনে ভাগাভাগি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

2023-03-15T19:10:54+00:00
2023-03-15T19:10:54+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
গৌরীপুরে অসহায় ও দুস্থরা পায়নি দুম্বার মাংস
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৭:১০ পিএম   (ভিজিট : ২৬৪)
X

ময়মনসিংহের গৌরীপুরে অসহায় ও দুস্থদের মাঝে দুম্বার মাংস বিতরণ না করে গোপনে ভাগাভাগি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিন্দা জানিয়ে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্থানীয় কয়েকজন বীর মুক্তিযোদ্ধা।

জানা গেছে, সৌদি সরকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য প্রতিবছর এদেশে দুম্বার মাংস পাঠান। পবিত্র ঈদুল আজহার সময় ওই দুম্বাগুলো কোরবানি দেয়া হয়। বাংলাদেশ সরকার প্রশাসনের কর্মকর্তাদের মাধ্যমে সারাদেশে গরীব-অসহায়দের মাঝে তা বিতরণ করেন। উপজেলা পর্যায়ে এ দুম্বার মাংস বিতরণের ব্যবস্থা করেন ইউএনও।

স্থানীয় কয়েকজন বীর মুক্তিযোদ্ধা জানান, প্রতিবছর দুম্বা বিতরণের বিষয়ে তাঁরা অবগত থাকলেও, এ বছর জানানো হয়নি। জনশ্রুতি উঠেছে এ বছর অসহায়দের মাঝে দুম্বার মাংস বিতরণ না করে রাতে গোপনে তা ভাগাভাগি করে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন জানান, এ উপজেলায় ২০ বক্স দুম্বার মাংস বরাদ্দ থাকলেও তিনি পান ১৭ বক্স। চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় ১৩ মার্চ রাতে স্থানীয় জনপ্রতিনিধিদের এক বক্স করে দুম্বার মাংস বুঝিয়ে দেয়া হয়েছে। তাঁরা এ মাংস স্থানীয় অসহায়-দুস্থদের মাঝে বিতরণ করবেন বলে তিনি জানান। 

বাবু/জেএম




  বিষয়:   গৌরীপুর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy