বগুড়ায় গ্রেফতার ৩ ডাকাত

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ায় মালামালসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার ও মঙ্গলবার রাতে ঢাকার কদমতলি ও মানিকগঞ্জ জেলায় অভিযান

2023-03-15T20:22:30+00:00
2023-03-15T20:22:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় গ্রেফতার ৩ ডাকাত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৮:২২ পিএম   (ভিজিট : ১৫৮)
X

বগুড়ায় মালামালসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার ও মঙ্গলবার রাতে ঢাকার কদমতলি ও মানিকগঞ্জ জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত ৬ মার্চ জেলার শাজাহানপুরে এ ডাকাতির ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার সিংগাইরের মনছুর আলীর ছেলে ট্রাক চালক ফজলুর রহমান (৩২), ঢাকা জেলার সভারের মৃত কছিমুদ্দিনের ছেলে ইকবাল হোসেন (৩৫) ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয় কারবারি ঢাকা মহানগরের শামপুর থানার ইস্কান্দার মুন্সির ছেলে তোফাজ্জল হোসেন (৩১)। পুলিশের দাবি তারা সবাই সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য ও শাজাহানপুরে সংঘটিত হওয়া এই ডাকাতির সাথে সরাসরি জড়িত। 

বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী, বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ সাইহান ওলিউল্লাহ ও শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ।

বাবু/জেএম





  বিষয়:   বগুড়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy