বনশ্রীতে তরুণীসহ ৩ ইয়াবা কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

অনুসন্ধান

রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রীর মারিয়ামস গার্ডেনের সামনে থেকে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে

2023-03-16T23:00:54+00:00
2023-03-16T23:00:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বনশ্রীতে তরুণীসহ ৩ ইয়াবা কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১১:০০ পিএম   (ভিজিট : ১৬৪)
X

রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রীর মারিয়ামস গার্ডেনের সামনে থেকে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গ্রেফতাররা হলেন- মো. শাহ আলম (৪৫), মো. আবদুল্লাহ আল নোমান (২৭) ও মোছা. নুরজাহান আক্তার অলিজা (২২)।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ডিএমপির ডিবি রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

তারা জানান, বৃহস্পতিবার (১৬ মার্চ) রামপুরা থানাধীন বনশ্রীর মারিয়ামস গার্ডেনের সামনে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম একটি বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে রামপুরা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানিয়েছে ডিবি পুলিশ।

বাবু/মম





Loading...
Loading...


অনুসন্ধান এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy