মধুখালীতে শিশু ধর্ষণের অভিযোগে আটক ২

রুপা সুলতানা, ফরিদপুর

সারাবাংলা

ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দী এলাকা থেকে ২য় শ্রেণী পড়ুয়া ইভা নামের ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ

2023-03-17T17:37:03+00:00
2023-03-17T17:37:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মধুখালীতে শিশু ধর্ষণের অভিযোগে আটক ২
রুপা সুলতানা, ফরিদপুর
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৫:৩৭ পিএম   (ভিজিট : ২৪৮৬)
X

ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দী এলাকা থেকে ২য় শ্রেণী পড়ুয়া ইভা নামের ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ ভাইসহ তার বাবাকে আটক করেছে মধুখালী থানা পুলিশ।

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুর গ্রামের ইয়ামিন মৃধা (৪০) ও তার ছেলে রাজন মৃধা (১৩)। স্থানীয়রা জানান, শিশুটি আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণীর ছাত্রী। তার মা নেই, সে তার বাবার সাথে মাঝকান্দী গ্রামে একটি ভাড়া বাসায় থাকেন। 

বাবা সপ্তাহে ৫দিন কাজের জন্য বাসার বাহিরে থাকেন। এই সুযোগে শিশুটির সৎ ভাই জোরপূর্বক তার সাথে প্রতিরাতে অসামাজিক কাজ করেন। শিশুটির বাবা সপ্তাহে দুই দিন বাসায় আসেন এবং শিশুটির সাথে অসামাজিক কাজ করে চলে যান। তারা আরও বলেন, প্রতিদিন রাত ১২টার পরে শিশুটির ঘর থেকে তার কান্নার আওয়াজ শোনা যায়। এই বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সবাই মিলে সুকৌশলে শিশুটির বাবা ও সৎ ভাইকে সংবাদ দিয়ে এনে আড়ুয়াকান্দি স্কুলঘরে আটকে রেখে পুলিশকে ফোন করেন।

আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা জানান, শিশুটি তার নিজমুখে স্বীকার করেছে যে তার সৎ ভাইসহ তার বাবা তার সাথে অসামাজিক কাজ করেন।

এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, ফোন পেয়ে আমি নিজে এসেছি। এখন পর্যন্ত শিশুটির সাথে কথা বলতে পারিনি। তবে শিশুটির সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/জেএম




  বিষয়:   শিশু  ধর্ষণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy