আগৈলঝাড়া-গৌরনদী জাতীয় পার্টির কর্মী সভা

গৌরনদী (বরিশাল)

সারাবাংলা

বরিশালের আগৈলঝাড়ায় ছেরনিয়াবাত সেকেন্দার আলী মেডিক্যাল ও ডায়গনস্টিক সেন্টারের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন ও আগৈলঝাড়া-গৌরনদী জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

2023-03-18T19:17:57+00:00
2023-03-18T19:17:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আগৈলঝাড়া-গৌরনদী জাতীয় পার্টির কর্মী সভা
গৌরনদী (বরিশাল)
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৭:১৭ পিএম   (ভিজিট : ১৪৯)
X

বরিশালের আগৈলঝাড়ায় ছেরনিয়াবাত সেকেন্দার আলী মেডিক্যাল ও ডায়গনস্টিক সেন্টারের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন ও আগৈলঝাড়া-গৌরনদী জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) উপজেলার রত্নপুর ইউনিয়নের তালতা গ্রামে  বিকেলে ছেরনিয়াবাত সেকেন্দার আলী মেডিকেল ও ডায়াগনস্টিক সেন্টারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ছেরনিয়াবাত সেকেন্দার আলী। 

গৌরনদী ও আগৈলঝাড়া জাতীয় পার্টির কর্মীসভা আগৈলঝাড়া উপজেলা জাতীয় পার্টির সাবেক কোষাধ্যক্ষ আব্দুল মন্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ছেরনিয়াবাত সেকেন্দার আলী। 

বিশেষ অতিথি ছিলেন ছেরনিয়াবাত সেকেন্দার আলীর সহধর্মীনি জানাতুল রায়ান। বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এইচএম মিজানুর রহমান, গৈলা ইউনিয়নের আহবায়ক ইদ্রিস মৃধা, বাটাজোর ইউনিয়নের আহবায়ক আঃ ছালাম সরদার, সরিকল ইউনিয়নের আহবায়ক আঃ আজিজ, মাহিলাড়া ইউনিয়নের আহবায়ক নিজামুল হক নান্নু, আগৈলঝাড়া উপজেলা যুবসংঘকির সাধারন সম্পাদক শরীফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

সভার শুরুতে পাটির চেয়ারম্যান মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করেন।

বাবু/এনএইচ




  বিষয়:   বরিশাল  জাতীয় পার্টি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy