ইসরাইলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিচার বিভাগীয় সংস্কারের বিরুদ্ধে আবারও উত্তাল ইসরাইল। শনিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায়-দফায় সংঘাতে জড়ান আন্দোলনকারীরা। রাজধানী তেলআবিবের মূল

2023-03-19T13:46:08+00:00
2023-03-19T13:46:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইসরাইলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ১:৪৬ পিএম   (ভিজিট : ১৩১)
X

বিচার বিভাগীয় সংস্কারের বিরুদ্ধে আবারও উত্তাল ইসরাইল। শনিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায়-দফায় সংঘাতে জড়ান আন্দোলনকারীরা। রাজধানী তেলআবিবের মূল চত্বর এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ ইসরাইলিরা।

এ সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছবিতে ‘ক্রাইম মিনিস্টার’ লেখা ব্যানার বহন করেন তারা। এ ছাড়া রাষ্ট্রীয় পেশিশক্তির সামনে কখনো নতজানু হবেন না এমন স্লোগানও ছিল। গত বুধবার সরকারের প্রতি সুপ্রিমকোর্টের সংস্কারের ইস্যুটি খতিয়ে দেখার অনুরোধ জানান প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

তিনি বলেন, আন্দোলনকারীদের সঙ্গে বসে দফারফা করা উচিত। কিন্তু সেই প্রস্তাবনা নাকচ করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পার্লামেন্টে খসড়া বিলটি পাস হয়েছে। চূড়ান্ত অনুমোদন পেতে পারে এপ্রিলে। ফলে বিচারপতি নিয়োগ ও আইন পাসে কমবে সর্বোচ্চ আদালতের ক্ষমতা। উল্টো আইনপ্রণেতারা পাবেন বাড়তি ক্ষমতা।

বাবু/এ আর 




  বিষয়:   ইসরাইল 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy