নবীনগরে আউশ ও পাট উৎপাদন বৃদ্ধিতে প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন

নবীনগর প্রতিনিধি

সারাবাংলা

খরিপ-১ মৌসুমে উচ্চ ফলনশীল আউশ উৎপাদন বৃদ্ধি এবং উন্নত জাতের পাটের জাত সম্প্রসারণের লক্ষ্যে ৩৯০০ জন কৃষকের মাঝে

2023-03-21T21:07:37+00:00
2023-03-21T21:07:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নবীনগরে আউশ ও পাট উৎপাদন বৃদ্ধিতে প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন
নবীনগর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৯:০৭ পিএম   (ভিজিট : ২৫৭)
X


খরিপ-১ মৌসুমে উচ্চ ফলনশীল আউশ উৎপাদন বৃদ্ধি এবং উন্নত জাতের পাটের জাত সম্প্রসারণের লক্ষ্যে ৩৯০০ জন কৃষকের মাঝে প্রণোদনা কার্যক্রম উদ্বোধন করা হয়। 

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির। কৃষকদের উদ্দেশ্যে কারিগরি দিকনির্দেশনামূলক স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন। 

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম লিটন জানান, সরকার চলতি মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জমি সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রণোদনা কর্মসূচির আওতায় ৩৫০০ জন কৃষকের মাঝে উন্নত জাতের ব্রিধান ৪৮, ব্রিধান ৮৫ এবং ব্রিধান ৯৮ বীজ প্রদান করা হচ্ছে। পাটের নতুন উন্নত জাতের রবি-১ (তোষা পাট-৮) জাতের বীজ ৪০০ জন কৃষককে প্রদান করা হচ্ছে। 

নবীনগর উপজেলায় এবছর আউশ উৎপাদন লক্ষ্যমাত্রা ২০৮০ হেক্টর, পাট উৎপাদন লক্ষ্যমাত্রা ৮৫০ হেক্টর জমিতে। প্রণোদনার আওতায় প্রতি কৃষকের মাঝে ০৫ কেজি আউশ ধান বীজ এবং ১০ কেজি এমওপি সার, ১০ কেজি ডিএপি সার দেওয়া হচ্ছে। ৪০০ জন কৃষককে ০১ কেজি করে পাট বীজ প্রদান করা হয়েছে।

বাবু/ এনবি




  বিষয়:   প্রণোদনা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy