গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২২

2023-03-23T08:22:25+00:00
2023-03-23T08:22:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩, ৮:২২ এএম   (ভিজিট : ১৪৮)
X

ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২২ মার্চ) রাত সোয়া ১১টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে উপজেলার সিধলা ইউনিয়নের চরপাড়া মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী দক্ষিণপাড়া এলাকার রশিদের ছেলে অটোরিকশাচালক হুমায়ুন (২০), বেলতলী মধ্যপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রুবেল মিয়া (৩২)। এছাড়াও এ ঘটনায় সাইদুল (৩০), কালাচাঁন (৩২) ও শামছু (৫০) নামে তিনজন আহত হয়েছেন। 

গৌরীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, ঘটনার পর ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাবু/জেএম




  বিষয়:   গৌরীপুর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy