রমজানের প্রথম দিনেই ইসরায়েলের গুলিতে ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রমজানের প্রথম দিনেই ইসরায়েলি বাহিনীর হামলায় এক ফিলিস্তিনি নিহতের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার তুলকারেম শহরে এই ঘটনা ঘটেছে

2023-03-24T15:37:49+00:00
2023-03-24T15:37:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রমজানের প্রথম দিনেই ইসরায়েলের গুলিতে ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৩:৩৭ পিএম   (ভিজিট : ১৩৫)
X

রমজানের প্রথম দিনেই ইসরায়েলি বাহিনীর হামলায় এক ফিলিস্তিনি নিহতের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার তুলকারেম শহরে এই ঘটনা ঘটেছে বলে জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুলিতে নিহত ২৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম আমির আবু খাদিজেহ।

জানা গেছে, গত এক বছরে পশ্চিম তীরে সক্রিয় হওয়া বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে একটি তুলকারেম ব্রিগেড। আবু খাদিজেহ এই সংগঠনের প্রতিষ্ঠাতাদের একজন। আবু খাদিজেহ যে বাড়িতে ছিলেন ওই বাড়ির মালিককেও আটক করেছে ইসরায়েলি বাহিনী। অথচ গত রোববার এক বৈঠকে ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তারা সহিংসতা হ্রাস করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এদিকে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, বন্দুক হামলার সন্দেহভাজন এক ফিলিস্তিনিকে ধরতে বৃহস্পতিবার সকালে অভিযান চালায় তারা। এসময় গুলিতে ওই ব্যক্তি নিহত হয়।গত রমজানেও জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গত একবছরে ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরে ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে বন্দুক হামলায় ৪০ জনেরও বেশি ইসরায়েলি এবং তিনজন ইউক্রেনীয় নিহত হয়েছেন।

বাবু/এ আর 




  বিষয়:   রমজান  ইসরায়েল  ফিলিস্তিন 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy