তিউনিসিয়া উপকূলে নৌকাডুবে ৫ প্রাণহানি, নিখোঁজ ৩৩

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টার সময় আফ্রিকার অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী চারটি নৌকা ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায়

2023-03-24T22:12:20+00:00
2023-03-24T22:12:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবে ৫ প্রাণহানি, নিখোঁজ ৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ১০:১২ পিএম   (ভিজিট : ১৫৬)
X

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টার সময় আফ্রিকার অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী চারটি নৌকা ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩৩ জন নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতি ও শুক্রবার তিউনিসিয়ার উপকূলে এসব নৌকা ডুবে যায়। কোস্টগার্ড ৮৪ জনকে উদ্ধার করে বলে দেশটির বিচার বিভাগীয় এক কর্মকর্তা জানিয়েছেন।

বিচারক ফৌজি মাসউদ জানান, তিউনিসিয়ার সাফাক্স উপকূলে নৌকাগুলো ডুবে যায়। সম্প্রতি নৌকাযোগে এ ধরনের পাড়ি দেওয়ার চেষ্টা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

জাতিসংঘের নিবন্ধন অনুযায়ী, ভূমধ্যসাগরের কেন্দ্রীয় অঞ্চলে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

বাবু/মম






  বিষয়:   প্রাণহানি  নিখোঁজ 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy