নাচোলে গণহত্যা দিবস পালিত হয়েছে

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিনি

2023-03-25T19:11:29+00:00
2023-03-25T19:11:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাচোলে গণহত্যা দিবস পালিত হয়েছে
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ৭:১১ পিএম   (ভিজিট : ১৮৪)
X

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত  হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে উপজেলা  নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্টিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।  বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মিথিলা দাস, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, নাচোল হাসপাতালের ইউএইচও ডাঃ সুলতানা পাপিয়া,ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান, কৃষি অফিসার বুলবুল আহম্মেদসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন পল্লী উন্নয়ন  কর্মকর্তা হারুন অর রশিদ। বক্তারা ২৫মার্চ রাতে যারা শহীদ হয়েছেন ও মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফেরাত কামনা করেন।

বাবু/ এনবি




  বিষয়:   গণহত্যা দিবস 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy